শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:১৬ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উদযাপন
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Monday, 14 April, 2025
বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উদযাপন

বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উদযাপন

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করা হয়েছে। 

বর্ষবরণকে কেন্দ্র করে সোমবার (১৪ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের লোকনাথ ট্যাংকেরপাড় ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি ফারুকী পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা জানায়, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বাঙ্গালীর প্রাণের উৎসবে সামিল হয়েছেন। এতে অনেকটাই উচ্ছ্বসিত তারা।

টুম্পা, লিজা, অয়ন নামে অংশ গ্রহনকাকারী বলেন, এটি কোনো নিদিষ্ট ধর্মের উৎসব নয়। এটি বাঙালীর প্রাণের উৎসব। আমরা প্রতিবছর বাঙালীর সার্বজনীন এই উৎসবে অংশ গ্রহন করে থাকি।
নিজের শিশু কন্যাকে নিয়ে আসা সজীব দেবনাথ জানান, এটি আমাদের প্রাণের উৎসব। আজকে র‍্যালী এবং অনুষ্ঠানে এসে ষোল আনাই পরিপূর্ণ হয়েছে। মেলাতে হাজার বছরের সাংস্কৃতি লাঠি খেলা দেখতে পেলাম। এটি বিলুপ্তির পথে। এই খেলাটি যেন বছর জুড়ে টিকে থাকে এ জন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, এটি আমাদের বাঙ্গালীদের মিলন মেলা। অত্যন্ত শৃংখলভাবে আমরা এই আয়োজন করতে পেরেছি। গত কয়েক বছরের তুলনায় এ বছর খুব আনন্দ ঘন পরিবেশে জমকালোভাবে বর্ষবরণ পালন করা হচ্ছে। পরে ফারুকী পার্কের মঞ্চে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য লাঠি খেলা, মুরগির লড়াই, সাপের খেলা ও সাংস্কৃতি অনুষ্ঠান। 

এসময় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সমবেত শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় এসো হে বৈশাখ সুরে-সুরে বর্ষবরণ সংঙ্গীত। 

এদিকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে জেলা শহরের ফারুকী পার্কে বসেছে লৌকজ মেলা। মেলায় নাগরদৌলা, খাবার এবং মাটির তৈরী তৈজস পত্রের দোকান নিয়ে বসেছে দোকানীরা। এই শিশু কিশোরসহ সব বয়সী সাধারন মানুষ আনন্দে মেতে উঠে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com