শনিবার ১৬ মে ২০২৬ ১৫:০৫:১২ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Monday, 14 April, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সদরে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধ নিহত হয়েছে। 


শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্ত হয়নি।


ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সদস্য শরিফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার উজানিসার এলাকায় কুমিল্লা অভিমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধ আহত হয়ে। পরে প্রথমে অজ্ঞাত বৃদ্ধকে আখাউড়ার তন্তর মাতৃসেবা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত বৃদ্ধকে মৃত ঘোষণা করে।


খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত বৃদ্ধ মারা গেছে। লাশ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। 


তিনি আরও জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com