শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:৫৫ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 13 April, 2025
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার রবিবার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর পর জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে, তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com