বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:০০ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
চুল ভালো রাখতে সেরা ৩ ফল
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 13 April, 2025

চুল ভালো রাখতে সেরা ৩ ফল

চুল ভালো রাখতে সেরা ৩ ফল

চুলের বৃদ্ধির জন্য ভালো পুষ্টি, সঠিক চুলের যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সমন্বয় প্রয়োজন। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্য স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারে অসংখ্য হেয়ার কেয়ার ট্রিটমেন্ট এবং প্রোডাক্ট পাওয়া গেলেও, চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রাকৃতিক এবং কার্যকর উপায় হলো খাদ্যতালিকায় পুষ্টিকর ফল যোগ করা। ফল কেবল শরীরকে পুষ্টিই জোগায় না বরং চুলেও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

চলুন জেনে নেয়া যাক এমন ৩টি ফলের কথা, যেগুলো আপনার চুলকে আরো শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলতে পারে-

. পেঁপে

পেঁপে চুলের বৃদ্ধির জন্য একটি পাওয়ার হাউস ফল। এটি ভিটামিন সমৃদ্ধ, যা সিবাম উৎপাদনের জন্য অপরিহার্য। সিবাম হলো ন্যাচারাল অয়েল যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলকে হাইড্রেটেড রাখে। শুষ্ক, ফ্ল্যাকি মাথার ত্বকের কারণে চুল ভেঙে যেতে পারে এবং চুলের বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। ভিটামিন মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন ছাড়াও পেঁপেতে প্রচুর ফোলেট, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে। যার ফলে চুল শক্তিশালী ঝলমলে হয়। পেঁপেতে থাকা এনজাইম মাথার ত্বককে এক্সফোলিয়েট করতে এবং মৃত ত্বকের কোষ অপসারণ করতে সাহায্য করে।

. আনারস

আনারস কেবল সুস্বাদু ফলই নয়, এটি চুলের বৃদ্ধির জন্যও কার্যকরী। এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়াও আনারসে ব্রোমেলেন থাকে। ব্রোমেলেন হলো একটি এনজাইম যা প্রদাহ কমাতে এবং মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়াতে সাহায্য করে। মাথার ত্বকে রক্ত ​​প্রবাহ ভালো হলে তা চুলের ফলিকলকে উদ্দীপিত করে। যে কারণে চুল দ্রুত বৃদ্ধি পায়। ব্রোমেলাইনে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে যা খুশকি এবং জ্বালাপোড়ার মতো মাথার ত্বকের সমস্যাও মোকাবিলা করতে সাহায্য করে।

. কমলা

কমলা ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস, যা কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলায় থাকা উচ্চ ভিটামিন সি চুলকে শক্তিশালী করতে, আগা ফাটা রোধ করতে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে। কমলা অ্যান্টিঅক্সিডেন্টও সমৃদ্ধ, যা ফ্রি ্যাডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে চুলকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। এই ফলের প্রাকৃতিক হাইড্রেটিং বৈশিষ্ট্য মাথার ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, শুষ্কতা এবং ফ্ল্যাকিনি প্রতিরোধ করে। কমলায় ফলিক অ্যাসিডও রয়েছে, যা চুলের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com