শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:২২ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

বাংলাদেশে এসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন শেফিল্ডের এই তারকা মিডফিল্ডার। তবে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি।

বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন হামজা।

আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই পৌনে ১২টার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ সবাইকে। ইন শা আল্লাহ, জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।

ওই ম্যাচ খেলতে আবার বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায়। তবে স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলছে। এর পরবর্তী ম্যাচটি ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগে অনুষ্ঠিত হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com