শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:১১ পিএম
শিরোনাম গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
দলের প্রতি মেসির অভিনন্দন বার্তা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
দলের প্রতি মেসির অভিনন্দন বার্তা

দলের প্রতি মেসির অভিনন্দন বার্তা

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ায় আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি দলটির নিয়মিত অধিনায়ক ও বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

এবারের আন্তর্জাতিক বিরতিতে মেসি, পাওলো দিবালা ও লাওতারো মার্তিনেসসহ নিয়মিত বেশ কয়েকজনকে ছাড়াই দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তারা উরুগুয়েকে হারায় ১-০ গোলে। বাংলাদেশ সময় বুধবার সকালে ব্র্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় লা আলবাসিলেস্তেরা।

মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মাস্টারক্লাস মেলে ধরে আর্জেন্টিনা। গোটা ম্যাচে আর্জেন্টিনার আগ্রাসন, ধ্রুপদি ও উজ্জীবিত ফুটবলের সামনে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি ব্রাজিলকে। কখনও কখনও ব্রাজিলকে স্রেফ পাড়ার দল বানিয়ে ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

অথচ ম্যাচের আগে ব্রাজিল ফরোয়ার্ড রাফিনিয়া বলেছিলেন, “আর্জেন্টিনাকে আমরা হারাব… অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি…।”


ম্যাচ শেষেই কড়া ভাষায় এর জবাব দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের কণ্ঠে ছিল রাফিনিয়াকে জবাব দেওয়ার তৃপ্তি। বুধবার মেসির ইনস্টাগ্রাম পোস্টেও যেন মিশে রইল সেই ইঙ্গিত।

“এই জাতীয় দল মাঠের ভেতরে, বাইরে, যেখানেই হোক না কেন, সবসময় ফুটবল দিয়েই জবাব দেয়। গত রাতের দুর্দান্ত ম্যাচ ও উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন।”

লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com