সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৪৭ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদী জনতার মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Thursday, 27 March, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদী জনতার মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদী জনতার মানববন্ধন

২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ঐতিহাসিক মুদি বিরোধী আন্দোলনে শহীদদের খুনি শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফেজ মাও: আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক মাও: ইয়াছিন আরাফাত বিরাসারী, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা সফিউল্লাহ সাদেকী, হেফাজত ইসলাম নেতা হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি, হেফাজত ইসলাম নেতা হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, মাও: আমিন বিন আব্দুল খালেক, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ্ আজিজী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ মারুফ, মুশফিকুর রহমান প্রমুখ।


উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুসারী খুনী মোকতাদির চৌধুরী এমন কোনো নিপীড়ন নেই আমাদের ওপর করেনি। মোকতাদির চৌধুরী আমাদের প্রাণের জামিয়াকে ক্ষত-বিক্ষত করেছে। আমাদের ভাই শহীদ মাসুদকে হত্যা করেছে, আমাদের ১৭টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে, নির্বিচারে বি-বাড়িয়ার শত শত আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে ও বিভিন্ন ভাবে হয়রানি করেছে। এজন্য আমরা আমাদের শহীদ ভাইদের বদলা হিসেবে খুনি মোকতাদিরের ফাঁসির দাবি জানাচ্ছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com