মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:১২ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
আইসিসির এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, বাদ পড়লেন দুই অভিজ্ঞ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 26 March, 2025
আইসিসির এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, বাদ পড়লেন দুই অভিজ্ঞ

আইসিসির এলিট প্যানেলে নতুন দুই আম্পায়ার, বাদ পড়লেন দুই অভিজ্ঞ

 জোয়েল উইলসন ও মাইকেল গফ

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) আম্পায়ারদের নতুন এলিট প্যানেল ঘোষণা করেছে আইসিসি।

তালিকায় নতুন দুই মুখ হলেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন মোট ১২ জন আম্পায়ার। তারা হলেন কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আল্লাহুদিন, পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com