সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১২:০৭ পিএম
শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা       বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চিঠি পাঠ'       মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭      
বিএনপির ‘সহযোদ্ধাদের’ প্রতি যে পরামর্শ দিলেন সারজিস
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 25 March, 2025
বিএনপির ‘সহযোদ্ধাদের’ প্রতি যে পরামর্শ দিলেন সারজিস

বিএনপির ‘সহযোদ্ধাদের’ প্রতি যে পরামর্শ দিলেন সারজিস

বিএনপির ‘সহযোদ্ধাদের’ প্রতি যে পরামর্শ দিলেন সারজিস

বিএনপির ‘সহযোদ্ধাদের’ প্রতি যে পরামর্শ দিলেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে সারজিস আলম বলেন, ‘যেটা হতে একসময় ১৫ বছর লাগত এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়।

তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে- এই সময় আর জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নিবেন। আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের ওপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয়, আপোষহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত।’

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায়-অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ... বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কি কি অন্যায়-অপকর্ম করেছে এবং দিনশেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত।

তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com