সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৩৮ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 25 March, 2025
৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা

৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা

বরিশালের মুলাদীতে প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে এলাকা ছেড়েছেন এক ছাত্রদল নেতা।

উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের চর নাজিরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

জানা যায়, রোববার সন্ধ্যায় তিনি ৩ সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহীম সিকদারসহ ৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। ইব্রাহীম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন।

বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর পরিবারকে গালিগালাজ করেন।

রোববার সন্ধ্যায় ইব্রাহীম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

প্রবাসীর মেয়ে জানান, প্রায় ১৯ বছর আগে আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়। আমার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকা পয়সা ও স্বর্ণালংকার সবকিছু মায়ের কাছেই গচ্ছিত ছিল।

রোববার ছাত্রদল নেতা ইব্রাহীম আমাদের ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন। এ ঘটনায় ইব্রাহীম সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. মহিউদ্দীন ঢালী জানান, ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম জানান, প্রবাসীর মেয়ে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ জনের নামে মামলা করে করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com