শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৫৩ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
চার দিন পার হলেও ঢাকার কূটনৈতিক চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
চার দিন পার হলেও ঢাকার কূটনৈতিক চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি
বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে চার দিন পার হলেও এখনো দিল্লির কাছ থেকে কোনো উত্তর পায়নি ঢাকা।

 
রোববার (২৩ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।’ আশা প্রকাশ করছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে আর কিছু নাই।’

আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক চান ড. ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন, সেটি ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com