শুক্রবার ২২ মে ২০২৬ ০১:০৫:৪৬ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছিয়ার বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যানচালক।

নিজের আদরের ছোট্ট আছিয়ার মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি। এই ভয়ংকর মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।

বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তৎক্ষণাৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য যে, আছিয়া গত ৫ মার্চ নিজ বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের স্বীকার হন, পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তীতে ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যান আছিয়া। তার চিকিৎসার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার চিকিৎসা প্রত্যাক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং তার প্রেরিত স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও তার টিম সবধরনের সহযোগিতা করেন আছিয়া ও তার পরিবারকে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এই ঘটনার শুরু থেকেই আছিয়ার পরিবারের সাথে ছিলেন ও তাদের যাবতীয় সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com