বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:২০ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
নিশোর ‘দাগি’ সিনেমায় গাইলেন মাশা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 March, 2025
নিশোর ‘দাগি’ সিনেমায় গাইলেন মাশা

নিশোর ‘দাগি’ সিনেমায় গাইলেন মাশা

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় একটি রোমান্টিক গানে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। শিরোনাম চূড়ান্ত না হওয়া রোমান্টিক এই গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। সিনেমাটির আবহ সংগীতও করছেন তিনি। 

গানটি প্রসঙ্গে মাশা ইসলাম বলেন, ‘অনেকটা হুট করেই গানটিতে আমার কণ্ঠ দেওয়া হয়। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান ভাইয়া। রোমান্টিক, বেশ সুন্দর একটা গান। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গানটির সুর। আমার কাছে মনে হয়েছে, গানটা কমপ্লিমেন্ট করেছে তাহসান ভাইয়া আর আমার কণ্ঠটা।’

সাজিদ সরকার বলেন, ‘আমি সিনেমাটির জন্য একটি গানই করেছি, তাহসান-মাশার ডুয়েট গানটা। গানটা বেশ ভালো হয়েছে। পাশাপাশি সিনেমাটির আবহ সঙ্গীত করেছি।

এর আগেও তাহসানের সঙ্গে প্লেব্যাক করেছেন ‘টেকা পাখি’ খ্যাত এই শিল্পী। ‘মায়াশালিক’ ওয়েব ফিল্মে ‘বলা হয় না’ গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মাশা। এছাড়া ‘দাগি’ সিনেমাতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ‘ঝুমকা’ খ্যাত গায়িকা জেফার রহমান। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়িকা নিজেই।
 
অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে ‘দাগি’ দিয়ে ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো। এতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com