শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৩০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 17 March, 2025
ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উগ্রবাদী মতাদর্শ প্রচার ও সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

 

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে মোনায়েম হায়দার (২৬) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেসবুকে ভুয়া পেজ খুলে হিজবুত তাহরীরের উগ্র মতাদর্শ প্রচার করছিলেন এবং গোপনে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, চারটি সিমকার্ড ও একটি ভুয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। মোনায়েম স্বীকার করেছে যে, গত ৭ মার্চ রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশ নিয়েছিল এবং মিছিলের আগে ও পরে সংগঠনের পক্ষে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছিল।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণা ও সংগঠিত করার কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com