মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০০:১২:২১ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের পূনরায় সংবাদ সম্মেলন
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ )প্রতিনিধি :
Published : Monday, 17 March, 2025
প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের পূনরায় সংবাদ সম্মেলন
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে পুনরায় সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ১৬ মার্চ রবিবার সকালে কায়েতপাড়ার পূর্বগ্রামে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার। তিনি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচীব আলী আহমেদের বিরুদ্ধে কিছু মানুষের ভুল তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ তুলে বক্তব্য প্রদান করি। যা ছিলো ষড়যন্ত্রকারীদের দেয়া ভুল তথ্যে ও ভুলতায় আয়োজিত একটি সভায় অভ্যন্তরীন ভুল বুঝাবুঝির বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে মাহবুবুর রহমান ও আলী আহমেদগং উক্ত অভিযোগের সাথে সম্পৃক্ত নয়। আমরা বিগত সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামীলীগের হামলা,মামলার শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছি। বিগত স্বৈরাচার সরকার হঠাতে একসাথে রাজপথে মাহবুব ভাইসহ আমরা ছিলাম। ভবিষ্যতেও থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ ১ আসনের ভোটের বিজয় আনতে কাজ করবো। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস ফরহাদ, জেলা ছাত্রদলের সদস্য সুমন বেপারী, কায়েত পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেতা খন্দকার ফারুক হোসেন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খাইরুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, সাবেক সাধারণ সম্পাদক ওমর হোসেন সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com