সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২:৩৬ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 16 March, 2025
মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ

রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক তরুণী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর।
 
শনিবার (১৫ মার্চ) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

রবিবার (১৬ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, মধ্যরাতে খবর আসে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক তরুণীর লাশ পড়ে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠান হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com