সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৪৯ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 16 March, 2025
পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর ছোট ছেলের জন্ম দিয়ে সেদিনই মা তাদের ছেড়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকেই মানবেতর জীবন পার করছে দুই শিশু।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই এতিম ও অসহায় শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে 'আমরা বিএনপির পরিবার' এর পক্ষ থেকে শনিবার (১৫ মার্চ) আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।

জানা যায়, চার বছর আগে সঞ্জয়পুরের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান প্রসব করে ওইদিনই তাদের ছেড়ে চলে যান। অসহায় দুই শিশুর দায়িত্ব নেন দরিদ্র রাজু প্রামাণিক। বাড়ির সঙ্গে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের এমন করুণ অবস্থার একটি ভিডিও তারেক রহমান দেখতে পেয়ে আমরা বিএনপি পরিবারকে তাদের খুঁজে বের করে নির্দেশনা দেন।

অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাস-এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com