সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৫০ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
আমিরের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই যে সিদ্ধান্ত নিলেন গৌরি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 16 March, 2025
আমিরের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই যে সিদ্ধান্ত নিলেন গৌরি

আমিরের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই যে সিদ্ধান্ত নিলেন গৌরি

বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান নিজের জন্মদিনে নতুন প্রেমিকার পরিচয় প্রকাশ্যে এনেছেন। জানা যায়, অভিনেতার নতুন প্রেমিকা গৌরি স্প্রাট। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। 

এদিকে, এ ঘটনা প্রকাশ্যে আসতেই রাতারাতি আলোচনায় চলে এসেছেন গৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজ চলছে। আর প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন গৌরি। তিনি প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকেও আড়ালে রাখতে চাইছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ডেট করছেন গৌরী ও আমির। গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর অধিবাসী। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। বর্তমানে হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন, মুম্বাইয়ে নিজের একটি সেলুন রয়েছে। উল্লেখ্য, গৌরীর এর আগেও একটি বিয়ে হয়েছিল। সে ঘরে তার একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com