বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০১:৩১ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
যুক্তরাষ্ট্রে ফের মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 March, 2025
যুক্তরাষ্ট্রে ফের মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফের মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট এবং হাসপাতালের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল। খবর এপির।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

জ্যাকসন থেকে কলম্বাসে তাদের ঘাঁটিতে ফেরার সময় হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ড. লুঅ্যান উডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সবাই নিহত হয়েছেন। এতে মিসিসিপি মেডিকেল সেন্টারের দুজন ক্রু সদস্য ছিলেন এবং অন্যজন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিল না।

উডওয়ার্ড আরও বলেন, ‘এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।’

জানা যায়, নিহতের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে। তবে গোপনীয়তা রক্ষায় কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করেনি। মিসিসিপির গভর্নর টেট রিভস এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের রাজ্য এই বীরদের আত্মত্যাগ কখনও ভুলবে না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘনঘন বিমান দুর্ঘটনা দেশটিতে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে ফিলাডেলফিয়ায় ঘটে যাওয়া মেডিকেল জেট বিধ্বস্ত হওয়ার পাঁচ সপ্তাহ পর সর্বশেষ এ দুর্ঘটনাটি ঘটলো। ওই ঘটনায় বিমানের ছয়জন এবং মাটিতে একজন নিহত হন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com