বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:৩০ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 March, 2025
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া সৌদি আরবে আজ মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেন।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সৌদির যুবরাজ প্রকৃতপক্ষে শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।’

জেলেনস্কি বলেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।

সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের ওপর জোর দিয়েছেন।

সৌদি আরবে আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে এ আলোচনা হবে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।’

কিছু দিন আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বাদানুবাদ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সৌদির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দূত মস্কোতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ সূত্রের উদ্ধৃটি দিয়ে জানিয়েছে। উইটকফ হলেন মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের দূত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। গত মাসে উইটকফ পুটিনের সঙ্গে দেখা করেছেন। তিনি রাশিয়ায় শাস্তিপ্রাপ্ত ও কারাবন্দি মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে সঙ্গে করে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন। ফোজেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মারিজুয়ানা নিয়ে ঘুরছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com