সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৬ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
কানের দুল দিলেই আমি তোর?
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 March, 2025
কানের দুল দিলেই আমি তোর?

কানের দুল দিলেই আমি তোর?

বর্তমানে ঢাকাই সিনেমার পোস্টার গার্ল পূজা চেরি। বর্তমানে ‘টগর’ সিনেমার শুটিং নিয়ে বে ব্যস্ত সময় অতিক্রম করছে পূজা। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান। বন্দর নগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে যাচ্ছেন।

পূজা মনে করেন, এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই। কারণ, চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে। তাই দীঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস।

পাশাপাশি সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পূজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর’। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ। তাছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com