রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৩০ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি গ্রেফতার!
হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি
Published : Thursday, 6 March, 2025
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি গ্রেফতার!
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে খুনের শিকার আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ সংগঠন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করেছে র‍্যাব-২ ।

বৃহস্পতিবার (৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ। এছাড়াও মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুঠপাট মামলার অন্যতম আসামি।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেহেদী হাসান রাব্বি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। গত ৪ আগস্ট বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকার নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, খুনের শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেট্রনিক্স পন্যের শো-রুম ও গোডাউন লুঠপাট ও ভাংচুর করা হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। এই ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাত নামা দিয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাংচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজীগঞ্জে নিয়ে আসা হবে বলে তিনি জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com