সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৪৭ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
খুলনার ফারিহা তাবাসসুম এখন হলিউডে
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 5 March, 2025
খুলনার ফারিহা তাবাসসুম এখন হলিউডে

খুলনার ফারিহা তাবাসসুম এখন হলিউডে

ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান লোকেশন ম্যানেজার ফারিহা তাবাসসুম। খুলনার মেয়ে ফারিয়া বিদেশি শুটিং লোকেশন ব্যবস্থাপনায় দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিভাবান এই নারী বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেরা চলচ্চিত্রগুলোর একটি, "রাজকুমার"-এ লোকেশন ম্যানেজার হিসেবে কাজ করে হয়েছেন ব্যাপক প্রশংসিত।
 
দক্ষ এই লোকেশন ম্যানেজার ফারিহা সবসময় নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে রেখেছেন। তবে আমেরিকান ভিত্তিক প্রযোজনা সংস্থা "মাঙ্কি ফিল্মস ইনক." তাকে লাইমলাইটে নিয়ে আসে। এই প্রতিষ্ঠানটি "রাজকুমার" চলচ্চিত্রের প্রযোজনা করেছিল এবং হলিউডের ক্রু মেম্বারদেরও তারাই নিয়োগ দিয়েছিল। ফারিয়া নিজের কাজের মাধ্যমে ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে, দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়েও সফল হওয়া সম্ভব।

ফারিহার প্রতিভার ঝলক দেখা গেছে শৈশব থেকেই। তিনি ২০০১ সালে বাংলাদেশের জনপ্রিয় শিশু-কিশোর রিয়েলিটি শো "নতুন কুঁড়ি"-তে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেশন ম্যানেজার নন, বরং জনপ্রিয় ব্র্যান্ড "টেমু" ও "বহুমান"-এর সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছেন।

এছাড়াও সম্প্রতি তিনি লন্ডনের "মন্টে রোজ কলেজ" থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ফিল্ম ও মিডিয়া সংশ্লিষ্ট কাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছেন। দেশীয় সিনেমা নির্মাতারা যদি বিদেশে শুটিং করতে চান, তবে ফারিহা তাবাসসুম হতে পারেন তাদের নির্ভরযোগ্য সমাধান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com