সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:১০ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
কলকাতার ট‍্যাংরায় সন্তান ও স্ত্রীদের খুন করে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ২ ভাই
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 19 February, 2025
কলকাতার ট‍্যাংরায় সন্তান ও স্ত্রীদের খুন করে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ২ ভাই

কলকাতার ট‍্যাংরায় সন্তান ও স্ত্রীদের খুন করে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ২ ভাই

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ কলকাতার ট‍্যাংরা কান্ডে প্রকাশ‍্যে চাঞ্চল্যকর তথ্য। মৃত ২ মহিলার স্বামীরা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) রাতে বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। গড়ফার কাছে দুর্ঘটনায় আহত হন ২ জন। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই নাকি জানা যায়, বাড়িতে আত্মঘাতী হয়েছেন তাঁদের স্ত্রী। ওই যুবক দাবি করেন, তাঁরা আত্মহত্যার উদ্দেশ‍্যে বেরিয়েছিলেন। সত‍্যইি কি তাই ? 

সেক্ষেত্রে কারণ কি ? নাকি ২ ভাই পরিকল্পনা করে স্ত্রী ও সন্তানকে খুনের পর গা ঢাকা দিতেই বাড়ি ছেড়ে ছিলেন যুবকেরা। জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে ২ ভাইকে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ) সকালে প্রকাশ‍্যে আসে ট‍্যাংরার হাড়হিম কান্ড। ঘর থেকে উদ্ধার হয় ২ মহিলার হাতের শিরাকাটা রক্তাক্ত দেহ। পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল এক নাবালিকা। জানা গেছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) রাতে। ওইদিন গড়ফা থানা এলাকায় মেট্রোর পিলারে ধাক্কা দেয় সেইগাড়ি।

 ২ ভাই আহত হন, নাম প্রসূন ও প্রনয় দে। রাতেই তাঁদের রুবির কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে দুর্ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতেই প্রকাশ‍্যে আসে চাঞ্চল্যকর তথ‍্য। ওই ২ যুবক জানান, তাঁরা সপরিবারে নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের ২ জনের স্ত্রীরা বাড়িতে আত্মহত্যা করেছেন। মৃত্যু হয়েছে পরিবারের নাবালিকা সন্তানের ও।

 তারপরই আত্মহত্যা করতেই নাকি বাড়ি ছেড়েছিলেন ২ ভাই। কিন্তু কপাল জোড়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এই দাবিতেই সন্দেহ দানা বেঁধেছে পুলিশের মনে। তদন্তকারীদের অনুমান, আত্মহত্যা নয়, সন্তান ও স্ত্রীদের খুন করেছে অভিযুক্তরা। তারপর পুলিশের হাত থেকে বাঁচতে ২ ভাই পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশের জালে জড়িয়ে পড়েন তাঁরা।

 এদিকে ইতিমধ্যেই ঘর থেকে উদ্ধার হয়েছে ৩ জনের মৃতদেহ। সত্যি কি আত্মহত্যা ? নাকি খুন ? ময়নাতদন্তের রিপোর্টেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে সুখী পরিবারের এই পরিণতিতে হতবাক প্রতিবেশীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com