শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
বেগমগঞ্জে নরোত্তমপুরে গণশৌচাগার ভাঙচুর, হামলা, জায়গা দখলের চেষ্টা
নোয়াখালী প্রতিনিধি
Published : Tuesday, 18 February, 2025
বেগমগঞ্জে নরোত্তমপুরে গণশৌচাগার ভাঙচুর, হামলা, জায়গা দখলের চেষ্টা

বেগমগঞ্জে নরোত্তমপুরে গণশৌচাগার ভাঙচুর, হামলা, জায়গা দখলের চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওয়াছিল উদ্দিন মিয়া বাড়ির মালিকানাধীন পুকুরপাড় দিয়ে চলাচলের নামে সম্পত্তি দখল ও পৈত্রিক সম্পত্তির উপর নির্মাণাধীন পারিবারিক গণশৌচাগার ভাঙচুর করা হয়েছে এবং একাধিকবার হামলার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ওয়াছিল উদ্দিন মিয়া বাড়ির ওয়ারিশগণের পক্ষে মোঃ শরিফ উল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, তাদের পূর্বপুরুষরা এই এলাকার সম্মানিত, প্রভাবশালী এবং বিস্তৃত ভূমির অধিকারী ছিলেন। অভিযুক্তদের পরিবার একসময় একটিই ছিল, কিন্তু এখন তারা তিনটি পরিবারে বিভক্ত হয়েছে। প্রথমে এলাকাবাসী তাদের আমিরের বাপের বাড়ি নামে চিনত, পরে মজিদ বাপের বাড়ি, সিরাজ সরদার বাড়ি নামে পরিচিত হয় এবং বর্তমানে করিম বক্স ব্যাপারী নামে প্রচার করছে। এই তিন পরিবারের লোকজন ভুক্তভোগীদের পূর্বপুরুষদের জমির অধীনস্থ ছিলেন এবং সেখানে কৃষিকাজ করতেন। অভিযুক্তদের পূর্বের চলাচলের রাস্তা ছিল ভূঁইয়া বাড়ির ওপর দিয়ে মোস্তফার হাঁপা সড়ক পর্যন্ত।

কিন্তু সময়ের সাথে সাথে তারা দালান-কোঠা নির্মাণ করে রাস্তা সংকীর্ণ করায় ওয়াছিল উদ্দিন মিয়া বাড়ির পুকুরপাড় দিয়ে মসজিদে নামাজ পড়ার অনুমতি নেয়। প্রথমে তারা মাত্র ১-২ ফুট জায়গা ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় তারা প্রায় ১৬ বছর ধরে অবৈধভাবে দখল করে জায়গার প্রস্থ ৪ ফুটে পরিণত করে। পরবর্তী সময়ে সরকারি বরাদ্দের আড়ালে তারা পুকুরপাড়ের জায়গাটির দখল আরও বাড়িয়ে ৬ ফুট করে এবং দৈর্ঘ্যেও প্রায় ৭০০ ফুট পর্যন্ত বিস্তৃত করে। অবৈধ ও পরিকল্পিতভাবে এই দখল কার্যক্রম পরিচালিত হয়েছে।

গত ১৬ জানুয়ারি ভুক্তভোগী পরিবার তাদের নিজস্ব জায়গায় একটি শৌচাগার নির্মাণ করলে রাতের আঁধারে একবার সেটি ভাঙচুর করা হয়। পরদিন ১৭ জানুয়ারি, শুক্রবার সকালে অভিযুক্তরা আবার হামলা চালিয়ে নির্মাণাধীন গণশৌচাগারটি ভেঙে ফেলে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক চেয়ারম্যানের উপস্থিতিতেও তারা নির্মাণ কাজ ও দেয়াল ভেঙে ফেলে।

সেই দিন, শুক্রবার রাত ১১টার দিকে প্রায় ৩০ জন দুর্বৃত্ত ভুক্তভোগীদের বাড়িতে এসে সম্পত্তির ক্ষতি করে এবং আতঙ্ক সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, সাবেক এমপি ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকা হান্নান সাগর (পিতা: ইলিয়াস), সোহাগ (পিতা: সিদ্দিক উল্লাহ), মাসুদ (পিতা: আবুল কালাম), কামাল (পিতা: সাইদুল হক), সাদ্দাম (পিতা: আবু সাঈদ জমিদার), পারভেজ (পিতা: আবু সাঈদ জমিদার) সহ আরও শতাধিক লোকজন পুকুরপাড়ের রাস্তা দখল করে শৌচাগার নির্মাণে বাধা দেয়, ভাঙচুর করে এবং দফায় দফায় হামলা চালায়।

এতে ভুক্তভোগীরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোনো সুফল আসেনি।

অভিযুক্তদের বাড়ির কিছু লোকজন ভুক্তভোগীদের বাড়ির গেটের সামনে, ঘাটলায় ও পুকুরপাড়ে মাদক বিক্রি ও সেবন কার্যক্রম চালায়। পাশাপাশি দলবদ্ধভাবে আড্ডা দেওয়ার কারণে স্থানীয় পরিবেশ অস্থির হয়ে উঠেছে। বাধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয়, যা পরিবারের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগীদের বাড়ির মহিলা ও শিশুরা এই রাস্তা দিয়ে চলাচল করে এবং বাড়ির সামনের কাচারি ঘরের উঠান, ঘাটলা ব্যবহার করতে গিয়ে বহিরাগতদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার অভাবে বাড়ির মহিলারা চলাচলে বাধার সম্মুখীন হচ্ছেন।

এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যাতে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হয় এবং পরিবারের নিরাপত্তা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, মূল রাস্তা থেকে উত্তর পাশে তাদের বাড়ির গেট বা প্রবেশপথ অবস্থিত। প্রবেশপথের উভয় পাশে নিজস্ব সীমানাভুক্ত জমি রয়েছে, যার রাস্তার পূর্ব পাশে বসতবাড়ি এবং পশ্চিম পাশে প্রথম পুকুরপাড় ও পারিবারিক কবরস্থান অবস্থিত। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তির অন্তর্ভুক্ত।

কবরস্থানের পরে উত্তর পাশে রয়েছে কাচারি ঘরের সামনের উঠান। উঠানের উত্তরে রয়েছে দ্বিতীয় পুকুর, পারিবারিক ঘাটলা ও দ্বিতীয় পুকুরপাড়, যার উভয় পাশেই পারিবারিক বসতবাড়ি ও পৈত্রিক সম্পত্তি বিস্তৃত। উক্ত সম্পত্তির দাগ নম্বর—

পূর্ববর্তী দাগ নং: ৩১৪, ৩১৫
বর্তমান দাগ নং: ৪৯১, ৫০৮, ৫০৯

অভিযুক্তরা জোরপূর্বক এই সীমানার ভেতর দিয়ে অবৈধভাবে সরকারি বরাদ্দের নামে ব্যক্তিগত রাস্তা সম্প্রসারণের চেষ্টা করছে, যা ভুক্তভোগীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।

বিকল্প রাস্তা নির্মাণের প্রস্তাব:
বর্তমানে ভুক্তভোগীদের বাড়ির মাঝখান ও পুকুরপাড় দিয়ে চলাচলের কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং অভিযুক্তরা সমস্যা সৃষ্টি করছে। যদি বিকল্প রাস্তা নির্মাণ না করা হয়, তাহলে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করবে। তাই ভুক্তভোগীরা তাদের বাড়ির সীমানার পূর্ব পাশে বিকল্প রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছেন।

নতুন রাস্তার সম্ভাব্য সীমানা হবে— অভিযুক্তদের বাড়ির ভেতর দিয়ে এবং ভুক্তভোগীদের পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে, যার পূর্বে মোল্লাবাড়ির সীমানা হয়ে মূল রাস্তায় সংযুক্ত হবে।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।

স্থানীয়রা মনে করছেন, এটি শুধু নির্মাণাধীন গণশৌচাগার ভাঙচুরের বিষয় নয় বা পুকুরপাড় দিয়ে চলাচলের রাস্তার বিষয় নয়, বরং পরিকল্পিতভাবে জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশায় প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com