মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০১ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
তৃতীয় দফায় ১১৩ ভারতীয়কে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Monday, 17 February, 2025
তৃতীয় দফায় ১১৩ ভারতীয়কে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

তৃতীয় দফায় ১১৩ ভারতীয়কে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

তৃতীয় দফায় আরও ১১২ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, উত্তরপ্রদেশের দু’জন, হিমাচল ও উত্তরাখণ্ডের একজন করে রয়েছেন।

এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ ভারতীয়কে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছে কিনা এখনও জানা যায়নি। 

ভারতীয়দের এভাবে অপমান করে ফেরত পাঠানো নিয়ে দেশটির রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্রীয় সরকার।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসনপ্রত্যাশীদের ধর-পাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com