রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:১৭ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই জমে উঠেছে
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই জমে উঠেছে
ছবি: ফেসবুক
দক্ষিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই দিন জয় পেয়েছে টুর্নামেন্টের দুই ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিল। চূড়ান্ত পর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়েও জমে উঠেছে তাদের লড়াই।

বাংলাদেশ সময় মঙ্গলবার কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা, প্যারাগুয়েকে ৩-১ গোলে ব্রাজিল।

নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

তিন ম্যাচে শতভাগ জয়ে দুই দলেরই পয়েন্ট সমান ৯ করে। তবে আর্জেন্টিনাকে দুইয়ে নামিয়ে এক গোলের ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত শুধু আর্জেন্টিনাই। তবে এদিন গোল পেতে বেগ পোহাতে হয়েছে আকাশি-নীলদের। অধিকাংশ সময় বলের দখল রাখলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না তারা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৬তম মিনিটে জাল খুঁজে নেন রিভার প্লেটেরে ১৮ বছর বয়সী বদলি ফরোয়ার্ড ইয়ান সাবিয়াব্রি।

ব্রাজিল অবশ্য এদিন ১৫ ও ১৭তম মিনিটে যথাক্রমে গুস্তাভো প্রাদো ও রিয়ানের করা দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ২৫তম মিনিটে এটি গোল শোধ দেয় প্যারাগুয়ে। শেষ দিকে ব্যবধান বাড়ান আলিসন সান্তানা।

যুবাদের এই টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দলের এই চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে। কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com