শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪১ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
বিচারপতি আব্দুর রউফের মৃত্যু : বিচারকাজ দুপুরের পর থেকে বন্ধ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 9 February, 2025
বিচারপতি আব্দুর রউফের মৃত্যু : বিচারকাজ দুপুরের পর থেকে বন্ধ

বিচারপতি আব্দুর রউফের মৃত্যু : বিচারকাজ দুপুরের পর থেকে বন্ধ

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ দুপুরের পর থেকে বন্ধ থাকবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে হাইকোর্ট বিভাগের বিচারকাজ অর্ধ দিবস বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্পু্িরম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা হসপিটালে আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেন। এর আগে হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হন সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com