শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:০০ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
হাতিরঝিলে বাপ্পার সঙ্গে গাইবেন ৪ টি ব্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 8 February, 2025
হাতিরঝিলে বাপ্পার সঙ্গে গাইবেন ৪ টি ব্যান্ড

হাতিরঝিলে বাপ্পার সঙ্গে গাইবেন ৪ টি ব্যান্ড

রাজধানীর হাতিরঝিলে আগামী ২০ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এম্পিথিয়েটারের আয়োজনে ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে কনসার্ট। যেখানে সংগীত পরিবেশনা করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটিতে তার সঙ্গে থাকবে দেশের আরও চারটি ব্যান্ড। যার টিকিট এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে।


কনসার্ট প্রসঙ্গে মূল আকর্ষণ বাপ্পা মজুমদার বলেন, ‘এমন আয়োজনে গান গাইতে পারা আমার জন্য সবসময় আনন্দের। আমি শ্রোতাদের সামনে লাইভ গাইতে পছন্দ করি। কারণ এখানে শ্রোতাদের একবারে কাছে আসা যায়। তাদের সঙ্গে গলা মিলিয়ে গান করা যায়। এমনই একটি আয়োজনে আমি আসছি আগামী ২০ ফেব্রুয়ারি হাতিরঝিলের এম্পিথিয়েটারে। মেলোডি অব ম্যাভেরিক্স কনসার্টে আমি ছাড়াও আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড থাকবে। সবাইকে আমন্ত্রণ।’

এদিকে কনসার্টের ব্যাপারে মেঘদলের ভোকাল শিবু কুমার শীল বলেন, ‘ভাষার মাসে মেঘদল ২০ ফেব্রুয়ারি আসছে হাতিরঝিল এম্পিথিয়েটারে। আমরা ছাড়াও এখানে বাপ্পাদা, সহজিয়া, কাকতালসহ অনেকেই পারফর্ম করবে। এটি অবশ্যই আনন্দের। এ আনন্দ আরও বাড়িয়ে দিতে আপনারাও আসুন। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গান গাইব।

তিনি আরও বলেন, 'আমাদের পাশাপাশি আরও যারা আছেন সবাই দুর্দান্ত পারফর্মার। শহুরে ব্যস্ততা ছেড়ে নিজেদের কিছুটা সময় দিন। আশা করি অনেক সুন্দর একটি সন্ধ্যা আপনাদের আমরা সবাই উপহার দিতে পারব।’ বাপ্পা মজুমদার ছাড়াও কনসার্টে গাইবে ব্যান্ড মেঘদল, সহজিয়া, কাকতাল ও এ কে রাহুল।'

তাছাড়াও একক সংগীত পরিবেশন করবেন আলভী আমীর। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এদিন গেট খোলা হবে বিকেল সাড়ে ৩টায়। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com