বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০১:৫৭ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
গণহত্যার পরও হাসিনার কোনো অনুশোচনা নেই: ছাত্রদল সম্পাদক নাছির
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 6 February, 2025
গণহত্যার পরও হাসিনার কোনো অনুশোচনা নেই: ছাত্রদল সম্পাদক নাছির

গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা না চাওয়াতেই মানুষ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন শেষে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৭৫ সালে পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্তও এই বাড়ি অক্ষত ছিল। কিন্তু জুলাই অভুত্থানে গণহত্যার চালানোর পরও শেখ হাসিনার বক্তব্যে কোনো অনুশোচনা নেই। সেই কারণে ক্ষুব্ধ একটি অংশ এই হামলা চালায়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে দুই হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন বিচার কার্যক্রম চলবে ও সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে।

এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যাতে তারা শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকে।

উল্লেখ্য, কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com