শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৩:০৩:৩২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি
যশোর প্রতিনিধি:
Published : Wednesday, 5 February, 2025
এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

এবারের অমর একুশে বইমেলায় ডাস্টবিনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার ঘটনা ঘটেছে।  বিগত দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ওপর চালানো নানা নৃশংসতার ঘৃণা স্বরূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাস্টবিনে ছবি যুক্ত করা হয়।  সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেন পাড়ায় হচ্ছে নানা আলোচনা। সেই রেশ না কাটতেই এবার যশোরে ডাস্টবিনে আওয়ামী লীগ সভাপতির ছবি লাগানো হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। পৌরপার্কে করা সেই আয়োজনেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে। এছাড়া টয়লেটের সিঁড়িতেও ছবি লাগিয়ে দিয়েছেন আয়োজকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। বিশ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে তাকে বাংলার মানুষ ঘৃণা করে। তারই ধারাবাহিকতায় একই মেসেজ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।


যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘যারা বিপথগামী হতে চায়, যারা আবার নতুন করে ফ্যাসিবাদের মতো আচরণ করতে চায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে বৈষম্যবিরোধী আন্দোলন এখনো শেষ করিনি। সেই কারণে তরুণদেরকে সবসময় সজাগ থাকতে হবে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com