শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:২৮ পিএম
শিরোনাম সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 4 February, 2025
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যু হিসেবে দেখিয়ে রিপোর্ট প্রকাশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সেই পোস্টে লিখেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যু হিসেবে দেখিয়ে রিপোর্ট প্রকাশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের এসব বিভ্রান্তিকর রিপোর্টের ওপর ভিত্তি করে ভারতীয় মিডিয়ায় প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে। 

তিনি লিখেন, অথচ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। 

তিনি প্রশ্ন রেখে আরও লিখেন, কারা আমাদের এই সাম্প্রদায়িক মেলবন্ধনকে ধ্বংস করতে চায়? তাদের এজেন্ডা কী?

এর আগে,  সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাড়ে চার মাসে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার যে তথ্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়েছে, সে ঘটনাগুলো পুলিশের মাধ্যমে যাচাই করা হয়েছে। এগুলোর মধ্যে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বাকি ২২টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে জানা গেছে। সেগুলোর একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com