রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:০১ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 27 January, 2025
আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার

আলোচনায় থাকতেই ক্যান্সারের ভান অভিনেত্রী হিনার

কলকাতার ছোট পর্দার তারকা হিনা খান। সাফল্যের সঙ্গে ধারাবাহিকভাবে করে যাচ্ছেন সফল নাটক তাই পরিচিতও ব্যাপক। তাছাড়া রিয়্যালিটি শো ‘বিগবস্‌’-এও বিশেষ সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। যদিও তার এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শারীরিক অসুস্থতা; জানা যায়, দীর্ঘদিন ধরে মারণঘাতি ক্যানসারে আক্রান্ত তিনি।
 
ইতিমধ্যেই হিনাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা কমল রশিদ। আর তাতেই যেন বিতর্ক চরমে উঠেছে। অভিনেতা কমল রশিদ খান দাবি করেন, 'ক্যানসারে আক্রান্ত হওয়ার অজুহাতে নিজের প্রচার করছেন হিনা খান!'

ক্যানসার প্রসঙ্গে ২০২৪ সালে হিনা জানতে পারেন যে, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কীভাবে ক্যানসারের সঙ্গে তিনি লড়াই করছেন, সেই সমস্ত মুহূর্তও উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়ায়।

এমনকি কেমো নেওয়া থেকে ক্যামেরার সামনে মাথা কামিয়ে ফেলা— সব মুহূর্ত ভাগ করে নিয়েছেন হিনা। তবে অসুস্থতার মধ্যেও কাজে কমতি নেই। কাজের ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগীরা তাই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন।

তবে নিন্দুকেরও খুব একটা অভাব নেই। রোজলিন খান নামে এক ক্যানসার রোগী হিনাকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন। রোজলিনের দাবি, হিনা নাকি পুরোটাই ভান করছেন। কেমো নেওয়ার পরে এইভাবে কেউ ঘুরে বেড়াতে পারেন না। এমনকি ক্যানসার আক্রান্ত অবস্থায় দেশের বাইরেও যাচ্ছেন হিনা। আর সে কথারই সমর্থন জানিয়েছেন কেআরকে। তারও দাবি, রোজলিন যা বলেছেন, তা ঠিক। প্রচারের আলোয় থাকার জন্য হিনা ক্যানসারের আশ্রয় নিয়েছেন। কেআরকে-র কথায়, ‘ক্যানসারের প্রসঙ্গ স্রেফ পাবলিসিটি স্টান্ট’।

এছাড়াও কমল বলেছেন, রোজলিনও ক্যানসারের তৃতীয় পর্যায় থেকে লড়াই করছেন। তাই কেমোথেরাপির অভিজ্ঞতা তিনি ভালোই জানেন। আর এই প্রসঙ্গে রোজলিন মিথ্যে বলবেন না বলে বিশ্বাস কমল রশিদ খানের।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com