রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:১৫ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটির জন্য ডিএমটিসিএলের দুঃখপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটির জন্য ডিএমটিসিএলের দুঃখপ্রকাশ

মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটির জন্য ডিএমটিসিএলের দুঃখপ্রকাশ

যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৫ জানুয়ারি) মেট্রোরেল চলাচল বিলম্ব হওয়ায় দুঃখপ্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (২৬ জানুয়ারি) সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখপ্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, ‘মেট্রোযাত্রীদের শুভকামনা জানাচ্ছি। মেট্রোরেলের টেকনিক্যাল টিম গত মধ্যরাত পর্যন্ত কাজ করে সিগন্যালিং সিস্টেম ঠিক করেছেন। আজ সকাল থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। মেট্রোরেলের যাত্রীদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

অপর আরেকটি পোস্টে বলা হয়, ‘২৫ জানুয়ারি সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল হওয়ার কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল এবং দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত সিগন্যালিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল। পরে দুপুর ২টা ৬ মিনিটে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়।

সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত’।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com