সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৪৪ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 25 January, 2025
বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ‘মার্চ ফর জাস্টিস’ সমাবেশে তিনি কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এক দলীয় সংবিধান দিয়ে কখনও সম্ভব না। গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই, যার ফলে বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথাও থাকতে হবে।

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা দিতে চাইলে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেওয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো।

তিনি বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com