শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:১১ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বাশার আল-আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Friday, 20 December, 2024
বাশার আল-আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: পুতিন

বাশার আল-আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: পুতিন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য পরাজয় নয় বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে বাশার আল-আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া। মূলত রাশিয়ার সহায়তা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সহায়তা করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে। এরপর রাশিয়ায় পালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনও আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান। 

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com