মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:৪৫ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যা বলছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Thursday, 19 December, 2024
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যা বলছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : যা বলছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো

শেখ হাসিনার ভাগ্নী ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যা নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে শিরোনাম হচ্ছেন তিনি। জানা যায়, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রয়েছে ৫৯ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘লেবার এমপি ফেসেস বিয়িং কট আপ ইন বাংলাদেশি এমবেজেলমেন্ট ইনভেস্টিগেশন।’ অর্থাৎ, বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি। 

দ্য ডেইলি মেইলের আরেক প্রতিবেদনের শিরোনাম ছিল-‘কিয়ার স্টারমার’স করাপশন মিনিস্টার অ্যান্ড হার ফ্যামিলি আর প্রোবড ওভার ক্লেইমস দে টুক ৪ বিলিয়ন ইন ব্রাইবস ফর পুতিন-ফান্ডেড পাওয়ার প্ল্যান্ট।’ অর্থাৎ, পুতিনের অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের অধীন কিয়ার স্টারমারের দুর্নীতি-বিষয়ক মন্ত্রী ও তাঁর পরিবার।

বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রোব’ – অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম। যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার কাঁধে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব। তবে ২০১৩ সালে রাশিয়ার সাথে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে তিনি মধ্যস্ততা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে বিবিসিসহ অন্যান্য ব্রিটিশ সংবাদমাধ্যম টিউলিপের মন্তব্য জানতে তাঁর সাথে যোগাযোগ করলেও– তাতে সাড়া দেননি তিনি।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com