রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:০১ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
দেশের সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 19 December, 2024
দেশের সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে : তারেক রহমান

দেশের সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে : তারেক রহমান

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিশ্চিত করা’ শীর্ষক নরসিংদী হেরিটেজ রিসোর্টে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এ কর্মশালায় অংশ নেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, আরও আছে। এটি গণতন্ত্র ও স্বাধীনতা সাবভৌমত্বের পক্ষের একটি যুদ্ধ। এ যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনারা সেই দলের কর্মী, যে দলের নেতা এদেশের স্বাধীনতার জন্য ডাক দিয়ে ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যখন দায়িত্ব পেয়েছেন তখন কুদাল হাতে খাল খননের মাধ্যমে এ দেশের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে, বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরিয়ে দেওয়া। এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি। 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগনের কথা বলবে। তাদের কথা চিন্তা করবে ও দেশকে নিয়ে ভাববে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগনের স্বার্থ নিরাপদ থাকবে।

নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালার নরসিংদীতে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনুজর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাররা বক্তব্য রাখবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com