শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০১ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন করতে প্রস্তুত ইসি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 16 December, 2024
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন করতে প্রস্তুত ইসি

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন করতে প্রস্তুত ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি জানান, কমিশন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছি। এসব কাজ সফলভাবে শেষ করা সম্ভব হলে, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করা একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ। গত ১৫ বছরে নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এবার এটি নিশ্চিত করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের ভোটারদের জন্য এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। “অনেক তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে। এটি তাদের জন্য স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে,” বলেন তিনি।

এছাড়া, রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যদি সীমিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে তা নির্ভুল ও গ্রহণযোগ্য করার জন্য আমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রধান প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “সংস্কার কার্যক্রম সফল করতে আমরা আপনাদের অব্যাহত সমর্থন ও পরামর্শ আশা করি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com