শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৪২ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 16 December, 2024
রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। আজ মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।

বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্র্বতী সরকারের ব্যাবহারিক রোডম্যাপ- এটি কী অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে।

একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ, রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com