শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩২ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
তাসকীন আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত
অর্থ ও বাণিজ্য ডেস্ক:
Published : Sunday, 15 December, 2024
তাসকীন আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

তাসকীন আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

ইফাদ গ্রুপের ভাইস-চেয়ারম্যান তাসকিন আহমেদ ২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া একই মেয়াদে সিনিয়র সহ-সভাপতি পদে রাজীব এইচ চৌধুরী ও সহ-সভাপতি হিসেবে মো. সালিম সোলায়মান নির্বাচিত হয়েছেন।

আজ ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্বভার গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিসিসিআই’র নব-নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন- এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান, তাঁর প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সাথে সম্পৃক্ত। 

তাসকীন আহমেদ ১৯৯৯ সালে তাঁর পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে, তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দেন। এছাড়াও তাসকীন আহমেদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 

তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালীন তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারীত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসার স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com