শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৩৪ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক:
Published : Friday, 13 December, 2024
শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জিন্দা পার্কে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে কাজল আরেফিন অমি লিখেছেন, 'আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তারা এখন পুরোপুরি সুস্থ। তিনি আরও জানান, আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তারা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com