শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৫৮ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 24 November, 2024
ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচলের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সরকার। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, 'সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, 'ব্যাটারি-চালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কিনা তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার।

গত ১৯ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের প্রেক্ষিতে ব্যাটারি-চালিত রিকশা চালকরা হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com