শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১৫ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বিদায়বেলায় যে হুঁশিয়ারি দিলেন ডিবির হারুন
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 1 August, 2024
বিদায়বেলায় যে হুঁশিয়ারি দিলেন ডিবির হারুন

বিদায়বেলায় যে হুঁশিয়ারি দিলেন ডিবির হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। বিদায়ের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের ফটকে তিনিসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে মামলাগুলো হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে- অনেক নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী থাকবে এমন প্রশ্নের জবাবে ডিবি হারুন বলেন, আমি ডিবিতে থাকাকালীন মতিঝিলের মার্ডার থেকে শুরু করে এমপি আনারের মতো অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ঘটনা ঘটেছে। অনেক মামলা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ নিয়ে আমরা ক্লু বের করেছি। কোনো নিরীহ লোককে এখানে আমরা হ্যারেজ করিনি। মামলা রুজু হয়েছে কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদেরতে হ্যারেজ করা হবে না। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই সকল ঘটনার সাথে জড়িত, বিশেষ করে যারা বিভিন্ন জায়গাগুলোতে আগুন লাগিয়েছে, যারা স্বপ্নের মেট্রোরেলে ভাঙচুর আগুন লাগিয়েছে, যারা রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলোতে আগুন লাগিয়েছে, যারা আমাদের পুলিশ সদস্যদের জ্বালিয়ে হত্যা করেছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। এরআগে গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)-এর দায়িত্ব দেওয়া হয়। 

হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্বে ছিলেন হারুন অর রশীদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রবিবার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন অর রশীদ।

এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি হাইকোর্টও এ নিয়ে উষ্মা প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে ধরে নেন, একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এ ছাড়া সম্প্রতি হারুন অর রশীদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com