রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৩৬ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দিবে
অর্থ ও বাণিজ্য ডেস্ক:
Published : Sunday, 7 July, 2024
দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দিবে

দ: কোরিয়া বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়ে তুলতে ১০০ কোটি টাকা দিবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী  জানিয়েছেন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) দক্ষ কর্মী গড়ে তুলতে বাংলাদেশকে আর্থিক সহায়তা হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে। 

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) একটি প্রতিনিধিদল আজ রোববার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ ভবন) প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

শফিকুর রহমান চৌধুরী বলেন, কোইকা চট্টগ্রামের ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি’ আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে কাজ করারও  নির্দেশ প্রদান করেন।

‘দক্ষ জনবল গড়তে কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতার প্রস্তাব আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সকল কেন্দ্র আমাদের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি দলের নেতা তাইয়ং কিম ও প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com