শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:১৬ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
‘এমপি আনোয়ারুল চোরাচালানের সাথে জড়িত ছিলেন তা কখনোই বলিনি’
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 June, 2024
‘এমপি আনোয়ারুল চোরাচালানের সাথে জড়িত ছিলেন তা কখনোই বলিনি’

‘এমপি আনোয়ারুল চোরাচালানের সাথে জড়িত ছিলেন তা কখনোই বলিনি’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সাথে জড়িত ছিলেন এমন কথা তারা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে ঢাকার রাজারবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনোয়ারুল চোরাচালানের সাথে জড়িত ছিলেন আমরা কখনো বলিনি। নিহত এমপির মেয়ে সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রী, আইজিপি বা তদন্ত কর্মকর্তার পক্ষে কোনো বক্তব্য দেয়া সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব বিষয় নিয়ে কাজ করব।

সম্প্রতি পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ কর্মীদের মানসিক চাপ কমাতে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে আইজিপি কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com