শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:০৩ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ও মাছ চুরির অভিযোগে আদালতে মামলা
মিঠুন পাল,​গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
Published : Thursday, 9 July, 2026
গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ও মাছ চুরির অভিযোগে আদালতে মামলা

গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ও মাছ চুরির অভিযোগে আদালতে মামলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬৬ হাজার টাকার মাছ চুরি এবং ৯০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের বাসিন্দা মোঃ বাবুল পহল্লান (৬০) বাদী হয়ে গলাচিপা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মোকাদ্দমাটি (মামলা নং- ৪১৬/২৬) দায়ের করেছেন।
​মামলায় একই এলাকার মোঃ বশির পহল্লান (৪৫), মোঃ ইমরান (৩০), মোঃ রাকিব কবিরাজ, আঃ মতলেব হাও, মোসাঃ সেহেলা বেগম, মোসাঃ নাসিমা বেগম ও মোসাঃ রাবেয়া বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামী করা হয়েছে।
গত ২৪ জুন ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:০০ টা থেকে ভোর ৪:০০ টার মধ্যে আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে বাদীর পৈতৃক ও ক্রয়কৃত জমিতে অবস্থিত মৎস্য ঘেরে অবৈধভাবে প্রবেশ করে। সেখানে ক্ষতিকর কীটনাশক বা বিষ প্রয়োগ করে।
​বাদী পক্ষের দাবি, বিষ প্রয়োগ ও মাছ চুরির ফলে তাদের সর্বমোট প্রায় ৯০,০০০/- টাকার আর্থিক ক্ষতি সাধন হয়েছে এবং এ সময় বাধা দিতে গেলে আসামীরা প্রাণনাশের হুমকিও প্রদান করে। আদালতের নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গলাচিপা থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com