শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৪:০৭:৩১ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জের বার্ষিক মৌসুমি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জিয়াউর রহমানঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধি
Published : Thursday, 9 July, 2026
ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জের বার্ষিক মৌসুমি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জের বার্ষিক মৌসুমি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাগান সুন্দর ফুলে আর শিশু সুন্দর স্কুলে। অদ্য ০৯/০৭/২৬ খ্রিষ্টাব্দ দুপুরে ড্যাফোডিল কিন্টার গার্ডেন সুনামগঞ্জ এর বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার পুরষ্কার  বিতরণী অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল কিন্ডারগার্ডেনের  অধ্যক্ষ অজিত কুমার দাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ সরকারী  মহিলা কলেজ  সুনামগঞ্জ,প্রফেসর জ্যোতির্ময় দাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান পৃষ্ঠপোষক ড্যাফোডিল কিন্ডার গার্ডেন সুনামগঞ্জ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবরেজিস্টার সুনামগঞ্জ মোঃ মনজুরুল আলম, বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, অভিভাবক সংগঠক ও সাংবাদিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিভাবক ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ অনেকেই।

বক্তারা বলেন ড্যাফোডিল কিন্ডারগার্ডেন একটা সুন্দর প্রতিষ্ঠান যেখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ঘটে। আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে সকলেই এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অভিভাবকগণ সন্তানদের উৎসাহিত করবেন। মনে রাখবেন আজকের সন্তানই আগামীর ভবিষ্যৎ। অনুষ্ঠানে সকলেই স্কুলের সফলতা কামনা করেন এবং সামনে যাতে স্কুলের রেজাল্ট ভালো হয় তার পরামর্শ প্রদান করেন।

স্কুলের অধ্যক্ষ অজিত কুমার দাস বলেন আমি বাচ্চাদের জন্য নিবেদিত প্রান সব সময় আপনারা আমাকে কাছে পাবেন।আজকের বার্ষিক মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে স্কুলকে অলঙ্কৃত করেছেন। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই।তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সবশেষে অতিথিবৃন্দদের নিকট হতে ছাত্র-ছাত্রীদের পুরস্কার হাতে তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com