শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:৩৪ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
পিএসজির দুই বন্ধু আজ মাঠের ‘প্রতিপক্ষ’, কোয়ার্টারের অগ্নিপরীক্ষায় হাকিমি-দেম্বেলে
ক্রীড়া ডেস্ক
Published : Thursday, 9 July, 2026
পিএসজির দুই বন্ধু আজ মাঠের ‘প্রতিপক্ষ’, কোয়ার্টারের অগ্নিপরীক্ষায় হাকিমি-দেম্বেলে

পিএসজির দুই বন্ধু আজ মাঠের ‘প্রতিপক্ষ’, কোয়ার্টারের অগ্নিপরীক্ষায় হাকিমি-দেম্বেলে

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ড্রেসিংরুমে তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে মাঠের বাইরেও তাদের খুনসুটি ফুটবলপাড়ায় বেশ পরিচিত।

কিন্তু আজ রাতে কয়েক ঘণ্টার জন্য সেই বন্ধুত্বকে ভুলে যেতে হবে। কারণ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। আর সেই সঙ্গে মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন পিএসজির দুই প্রাণভোমরা আশরাফ হাকিমি ও উসমান দেম্বেলে।
কাতার বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি এই দুই পরাশক্তি।

পিএসজিতে ফরোয়ার্ড লাইনের মূল ভরসা উসমান দেম্বেলেকে পাস দেওয়ার মূল কাজ আশরাফ হাকিমিরই। কিন্তু আজ মাঠে দুই বন্ধুর লড়াইটা হবে একেবারে হাতেনাতে। 
ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতে রাইট উইংয়ে হাকিমি ও দেম্বেলের জুটিকে প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য ত্রাস বিবেচনা করা হয়। তবে আজ দেশের জার্সিতে তারা একে অপরের বাধা।

মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি অবশ্য কার্ডের ঝুঁকিতেও আছেন। এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না তিনি। ফলে দেম্বেলেদের আটকানোর কাজটি তাকে করতে হবে বেশ সাবধানে, মেপে মেপে।
কাতারের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর রূপকথা থেমেছিল। এবার শেষ আটে সেই হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাকিমিদের সামনে।

তবে দেম্বেলে, এমবাপ্পে, বারকোলা, ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সের বিধ্বংসী আক্রমণভাগকে রুখে দেওয়া মরক্কোর ডিফেন্সের জন্য হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় পরীক্ষা।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com