| শিরোনাম |
|
শরীয়তপুরে মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে জন্মদাতা পিতা আটক
সোলায়মান খান রানা, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:
|
![]() শরীয়তপুরে মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে জন্মদাতা পিতা আটক ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ৬ বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন তিনি। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |